ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, আজ নেওয়া হবে কারবালায়

ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, আজ নেওয়া হবে কারবালায়

ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, আজ নেওয়া হবে কারবালায়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকে পৌঁছেছে। নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি তার কফিন গ্রহণ করেন। মঙ্গলবার (৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন বহনকারী বিমানটি মঙ্গলবার রাতে নাজাফে অবতরণ করে। বিমানবন্দরে মহান নেতার সম্মানে একটি সরকারি সংবর্ধনার আয়োজন করা হয়।

প্রেস টিভি জানিয়েছে, বুধবার নাজাফ এবং পবিত্র নগরী কারবালায় আয়োজিত জানাজায় কফিনগুলো নিয়ে যাওয়া হবে। এতে লাখো ইরাকি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। কারণ, আয়াতুল্লাহ খামেনি ইরাকেও একজন ধর্মীয় নেতা হিসেবে বিবেচিত ছিলেন এবং দেশটির লাখো শিয়া মুসলমানের কাছে অনুকরণীয় ছিলেন। দেশটিতে খামেনির জানাজা উপলক্ষে বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে রোববার তেহরানের গ্র্যান্ড স্কয়ারে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, তাঁর জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, তার মেয়ে জাহরা হাদ্দাদ-আদেল, তার ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী-গোলপায়েগানি এবং সাইয়েদেহ বুশরা হোসেইনির জানাজার নামাজে ইমামতি করেন।

বুধবার মরদেহ ইরাকের নাজাফে ইমাম আলীর মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (রা.)-এর মাজার ও হজরত আব্বাসের মাজারে নেওয়া হবে। খামেনির ইচ্ছানুযায়ী, আগামী ৯ জুলাই মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *