আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ‘অনুমাননির্ভর’- স্বরাষ্ট্রমন্ত্রী

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ‘অনুমাননির্ভর’- স্বরাষ্ট্রমন্ত্রী

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ‘অনুমাননির্ভর’- স্বরাষ্ট্রমন্ত্রী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কবার্তাকে গুরুত্ব দিচ্ছে না সরকার—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জাতিসংঘের ওই প্রতিবেদনটি অনুমাননির্ভর।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এখনও প্রতিবেদনটি পড়েননি। তবে সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিবেদনে যে বিষয়টি তুলে ধরা হয়েছে, তা অনুমাননির্ভর।

তিনি বলেন, ‘সেখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে। আমি না দেখে বলতে পারব না।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোনো প্রতিবেদন বা পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়টি যাচাই করে দেখা প্রয়োজন। বিশেষ করে নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অনুমানের ওপর নির্ভর করে পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, জাতিসংঘের প্রতিবেদনে আল-কায়েদার তৎপরতা নিয়ে যেসব তথ্য বা পর্যবেক্ষণ দেওয়া হয়েছে, সেগুলো যাচাই-বাছাই না করে সরকার কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখছে না।

সভায় ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা এবং বিভিন্ন সুপারিশ নিয়ে আলোচনা করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *