পশ্চিমবঙ্গে বাংলাদেশি পর্যটকদের সঙ্গে প্রতারণা, ২ ভারতীয় গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বাংলাদেশি পর্যটকদের সঙ্গে প্রতারণা, ২ ভারতীয় গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বাংলাদেশি পর্যটকদের সঙ্গে প্রতারণা, ২ ভারতীয় গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে বাংলাদেশি পর্যটকদের জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ভারতীয় প্রতারককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। আটক ব্যক্তিদের নাম ইব্রাহিম বিশ্বাস ওরফে মুন্না ও আলমগীর মন্ডল।

অভিযোগ রয়েছে, সীমান্তে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখানো এবং অতিরিক্ত লাভে মুদ্রা বিনিময়ের প্রলোভন দিয়ে বাংলাদেশি পর্যটকদের কাছ থেকে নিয়মিত টাকা হাতিয়ে নিচ্ছিল এই চক্রটি।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার পেট্রাপোল স্থলবন্দরের অভিবাসন (ইমিগ্রেশন) বিভাগের ২ নম্বর টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, এই চক্রের সদস্যরা মূলত পেট্রাপোল স্থলবন্দরের বাইরে যশোর রোড সংলগ্ন মানি এক্সচেঞ্জ বা মুদ্রা বিনিময় কেন্দ্রগুলোর সামনে ওত পেতে থাকত। বাংলাদেশি পর্যটকদের সীমান্ত পার হতে দেখলেই তারা পিছু নিত। কখনো অতিরিক্ত হারে রুপি বা ডলার ভেঙে দেওয়ার লোভ দেখাত, আবার কখনো পুলিশের ভয় দেখিয়ে সরাসরি ব্লাকমেইল করে অর্থ আদায় করত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনগাঁ মহকুমা আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সমীর দাস জানান, ‘গ্রেপ্তার দুজনই পেশাদার প্রতারক। তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় ফাঁদ পেতে বাংলাদেশি পর্যটকদের টার্গেট করে আসছিল। ভারতীয় পুলিশ বেশ কিছু দিন ধরেই তাদের নজরদারিতে রেখেছিল।’

আইনজীবী সমীর দাস আরও জানান, বুধবার (১৬ সেপ্টেম্বর) আসামিদের বনগাঁ অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতে হাজির করা হয়েছে। এই প্রতারণা ও ব্ল্যাকমেইলিংয়ের পেছনে কোনো আন্তর্জাতিক বা বড় ধরনের চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *