মণিপুরে কুকি ন্যাশনাল আর্মির সদস্য গ্রেপ্তার, পিস্তল ও দুটি আইইডি উদ্ধার
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় অভিযান চালিয়ে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) এক জ্যেষ্ঠ সদস্যকে গ্রেপ্তার করেছে আসাম রাইফেলস। এ সময় একটি পিস্তল, গুলি ও দুটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়েছে।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, জেলার ডি ভাইসন গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম এএনই। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, অবৈধভাবে অর্থ সংগ্রহ, অস্ত্র ও নিষিদ্ধ পণ্য পাচার এবং সংগঠনে সদস্য নিয়োগের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
অভিযানে একটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুটি আইইডি, একটি স্মার্টফোন এবং একটি বাওফেং হ্যান্ডহেল্ড রেডিও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চূড়াচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।