সৌদি-ইয়েমেন সংঘাত বন্ধে সহায়তা দিতে প্রস্তুত ইরান: আরাগচি

সৌদি-ইয়েমেন সংঘাত বন্ধে সহায়তা দিতে প্রস্তুত ইরান: আরাগচি

সৌদি-ইয়েমেন সংঘাত বন্ধে সহায়তা দিতে প্রস্তুত ইরান: আরাগচি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে সংঘাত বন্ধে যেকোনো ধরনের সহায়তা দিতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানান তিনি।

বাগদাদে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে বৈঠকে আরাগচি বলেন, ইয়েমেনকে ঘিরে গত ১২ বছরের উত্তেজনা ও সংঘাত প্রমাণ করেছে, এ সংকটের কোনো সামরিক সমাধান নেই।

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে দুই মন্ত্রী বৈঠক করেন। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বিবৃতিতে হরমুজ প্রণালির নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনকে দায়ী করেন আরাগচি। তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া হামলা বিভিন্ন রূপে এখনো অব্যাহত রয়েছে।

এ ছাড়া ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের দখলদারত্ব ও গণহত্যা বন্ধে মুসলিম দেশগুলোকে সম্মিলিতভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *