আসিয়ানে হোঁচট খাওয়ার পর বন্দী মুক্তির ঘোষণা মিয়ানমারের জান্তা সরকারের - Southeast Asia Journal

আসিয়ানে হোঁচট খাওয়ার পর বন্দী মুক্তির ঘোষণা মিয়ানমারের জান্তা সরকারের

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে গত ফেব্রুয়ারিতে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এরপর দেশজুড়ে বিক্ষোভে প্রাণ হারায় ১ হাজার ১৭৮ জন। সামরিক শাসনবিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় ৭ হাজার ৩৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

সামরিক শাসনবিরোধী আন্দোলন করে গ্রেফতার হওয়া ৫ হাজার ৬৩৬ বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমার।‌ ‘মানবিক কারণে’ তাদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৌদ্ধদের তাডিংইয়ুত উৎসব উপলক্ষে তাদের মুক্তি দেওয়া হচ্ছে।

শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের রাষ্ট্রনেতা অং সান সুচি বর্তমানে কারাগারে রয়েছেন। বন্দী করা হয়েছে তার দলের শীর্ষস্থানীয় নেতা ও সমর্থকদের। গত ফেব্রুয়ারি থেকে দেশটিতে বিক্ষোভ ও সংঘর্ষ চলছে। এ নিয়ে দেশের বাইরেও চাপে আছে মিয়ানমারের সামরিক সরকার।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রভাবশালী আঞ্চলিক জোট আসিয়ান জানিয়েছে, এবারের শীর্ষ সম্মেলনে মিয়ানমারের সেনাশাসক সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং দেশটির প্রতিনিধিত্ব করতে পারবেন না। এরপরই বন্দী মুক্তির ঘোষণা এসেছে।