টেকনাফে ৪ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজার টেকনাফের হ্নীলা এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫।
কক্সবাজার র্যাব-১৫ সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক মো. শামসুল আলম খান তথ্যটি নিশ্চিত করেন।
গত ১৮ মার্চ শনিবার র্যাব-১৫, কক্সবাজার সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নে অভিযান পরিচালনা করে ২ জন মাদক কারবারিকে আটক করে। এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ওয়াব্রাং এলাকার মৃত কালা মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল (৩৬) ২য় জন একই এলাকার বদি আলমের ছেলে আবদুর রশিদ (৩৫) বলে জানা যায়।
তিনি আরও জানান, আটককৃতদের ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।