রাজশাহীতে আড়াই কোটি টাকার হেরোইনসহ কারবারী আটক - Southeast Asia Journal

রাজশাহীতে আড়াই কোটি টাকার হেরোইনসহ কারবারী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুই কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় দুই কোটি ৪০ লাখ টাকা।

গত ১১ এপ্রিল সোমবার রাতে গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী গ্রামের আরেক মাদক ব্যবসায়ী হায়দার আলীর বাড়ি থেকে আমিনুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমিনুল ইসলাম উপজেলার গড়ের মাঠ এলাকার সোলেমান বিশ্বাসের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিশালবাড়ী গ্রামের মাদক ব্যবসায়ী হায়দার আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে যান। তবে মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম সেখানে অবস্থান করায় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪টি সাদা পলিথিনের প্যাকেটে মোড়ানো অবস্থায় হেরোইন উদ্ধার কড়া হয়। এছাড়া তার দেওয়া তথ্যমতে ঐ বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ১০টি প্যাকেটে থাকা দুই কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, এ ঘটনায় আমিনুল ইসলাম, হায়দার আলী এবং হায়দারের বড়ভাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক সম্রাট শীষ মোহাম্মদসহ মোট তিনজনের নামে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে হায়দার ও শীষ মোহাম্মদ পলাতক। তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছেন।