ভোমরা সীমান্তে সোনার বারসহ ভারতগামী যাত্রী আটক
![]()
নিউজ ডেস্ক
ভারতের পাচারকালে সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৩০ ভরি ওজনের তিনটি সোনার বারসহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
গত ১২ এপ্রিল বুধবার দুপুরে যশোর কাস্টমসের শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ভোমরা কাস্টমসের সামনে থেকে এই সোনাসহ পাসপোর্ট যাত্রীকে আটক করেন।
আটক পাসপোর্ট যাত্রীর নাম মোহাম্মদ নাফিজ শেখ (৩২)। তিনি মুন্সীগঞ্জ সদর থানার কপিবাগ পঞ্চাশহর এলাকার বাসিন্দা।
ভোমরা কাস্টমস কর্তৃপক্ষ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কাস্টমসের শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ভোমরা কাস্টমস অফিসের সামনে থেকে পাসপোর্ট-যাত্রী নাফিজ শেখকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৩০ ভরি ওজনের তিনটি সোনার বার উদ্ধার করা হয়। ভারতে পাচারের জন্য সে ভোমরা শুল্ক স্টেশন দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। উদ্ধার সোনার মূল্য ২৯ লাখ ২২ হাজার টাকা।
ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজরিয়া হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।