চট্টগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

চট্টগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

চট্টগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড়ে সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন- বিজিবি (রামগড় জোন) এর সদস্যরা অভিযান পরিচালনা করে ভারত থেকে অবৈধ পথে দেশে নিয়ে আসা মালিকবিহীন ৪৬ বোতল মদ জব্দ করেছে বলে খবর পাওয়া গেছে।

আজ বুধবার (১২ জুন) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত রহমতপুর হতে এসব মদ উদ্ধার করা হয়।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান পরিচালনা করে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর আওতাধীন কয়লারমুখ বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ আরমান মিয়া এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত রহমতপুর হতে মালিকবিহীন ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত মদগুলো জোরারগঞ্জ থানায় সাধারন ডায়েরি অন্তর্ভূক্তি পূর্বক পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।

রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জোন অধীনস্ত এলাকার সীমান্ত ব্যবহার করে মাদক পাচার ও চোরচালানসহ যে কোন ধরনের অপতৎপরতা রোধে বিজিবি সদস্যরা তৎপর রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।