সেনাবাহিনীর উদ্যোগে চাঁদপুরে ১৫০০ মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা সেবা

সেনাবাহিনীর উদ্যোগে চাঁদপুরে ১৫০০ মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা সেবা

সেনাবাহিনীর উদ্যোগে চাঁদপুরে ১৫০০ মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা সেবা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৪ চলাকালীন সময়ে চাঁদপুরের হাজীগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন দেড় হাজারেরও বেশী মানুষ।

সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি’র দিকনির্দেশনায় প্রতি বছরই গ্রীষ্মকালীন প্রশিক্ষণ অনুশীলন চলাকালীন স্থানীয় গরিব ও দুস্থ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়ার নিমিত্তে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর উদ্যোগে চাঁদপুরে ১৫০০ মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা সেবা

এরই ধারাবাহিকতায় বুধবার (৩ জুলাই) ৩৩ পদাতিক ডিভিশনের অধিনস্ত ৩১ ফিল্ড অ্যাম্বুলেন্সের সার্বিক তত্ত্বাবধানে হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে চিকিৎসা সেবা ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

এ সময় ৩৩ পদাতিক ডিভিশনের এডিএমএস কর্নেল ওয়াহিদা রহমানের নির্দেশনায় ৩১ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মেহেদী, সার্জিক্যাল বিশেষজ্ঞ মেজর খালেদ হাসান, মেডিসিন বিশেষজ্ঞ মেজর বায়েজিদ, শিশু বিশেষজ্ঞ মেজর দিলরুবা ইয়াছমিন, ক্যাপ্টেন কানিজ ফাতেমা নিশি, ক্যাপ্টেন ফারজানা রহমান নীরা, ক্যাপ্টেন সুহিল ইবনে আজমসহ মেডিকেল অফিসার ও সিএমএইচ কুমিল্লার বিশেষজ্ঞ চিকিৎসক এবং চিকিৎসা সম্পৃক্ত সেনাসদস্যের সমন্বয়ে গঠিত ৭ সদস্যের মেডিকেল টিম গরিব ও দুস্থ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেন।

সেনাবাহিনীর উদ্যোগে চাঁদপুরে ১৫০০ মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা সেবা

চিকিৎসা সেবা ক্যাম্পেইনে ৭শ নারী, ৩৫০ জন পুরুষ এবং ৪৫৩ শিশুসহ সর্বমোট ১৫৩৩ জন গরিব ও দুস্থ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হয়।

উল্লেখ্য, এ মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন এ অঞ্চলের গরিব ও দুস্থ জনসাধারণের পাশে দাঁড়ানোসহ সার্বিক কল্যাণ এবং স্বাস্থ্যসেবা উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে স্থানীয় জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।