টেকনাফে ২৯ কেজি সোনার গহনাসহ দুই পাচারকারী আটক

টেকনাফে ২৯ কেজি সোনার গহনাসহ দুই পাচারকারী আটক

টেকনাফে ২৯ কেজি সোনার গহনাসহ দুই পাচারকারী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে ২৯.১৫ কেজি সোনার গহনাসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সোনার আনুমানিক বাজারমূল্য আটাশ কোটি পঁচাত্তর লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

গতকাল শনিবার (১০ আগস্ট) বিকালে টেকনাফ হ্নীলা ফুলের ডেইল নামক এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন– মিয়ানমারের মংডু সুইজা এলাকার মৃত মীর আহমেদের ছেলে আনোয়ার সাদেক (৪০); উখিয়ার ১৩নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত লিয়াকত আলী ছেলে ইয়াহিয়া খান (৪৫)।

রবিবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি বলেন, ‘উপজেলার হ্নীলা ইউনিয়নের উত্তর ফুলের ডেইল গ্রামে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারিরা স্বর্ণের একটি বড় চালান একটি বাড়িতে মজুত রেখেছিল। সেখানে অভিযান চালায় বিজিবি। এ সময় সন্দেহভাজন দুই পাচারকারীকে ধাওয়া দিয়ে আটক করা হয়। একটি ঘরে লুকানো আবস্থায় ২৯.১৫ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য আটাশ কোটি পঁচাত্তর লাখ টাকা।

‘চোরাকারবারিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত ইয়াহিয়া খান মিয়ানমারের মংডু থেকে সেদেশের নাগরিক আনোয়ার সাদেকের সহযোগিতায় এই স্বর্ণালংকার বাংলাদেশে পাচার করে।’

উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারি শাখায়) জমা করা হয়েছে বলে জানান তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।