বিমান বাহিনী কর্তৃক বন্যাকবলিত ফেনীতে বিনামূল্যে পাঠ্যপুস্তক ও পানির পাম্প বিতরণ
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ বিমান বাহিনী বন্যাকবলিত এলাকা ফেনীর ছাগলনাইয়াতে গত বুধবার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু করেছে।
এরই ধারাবাহিকতায়, বিমান বাহিনী কর্তৃক ফেনীর ছাগলনাইয়াতে অবস্থিত হাবিব উল্ল্যাহ খান উচ্চ বিদ্যালয়, সিংহ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ ও পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

বিমান বাহিনী বিশুদ্ধ পানির সংকট নিরসনকল্পে উক্ত বন্যাকবলিত এলাকায় পানির পাম্প বিতরণ করে।
এছাড়াও বিমান বাহিনী কর্তৃক ছাগলনাইয়া ও তৎসংলগ্ন এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে আইপিএস প্রদান করা হয়।
উল্লেখ্য যে, বন্যা দুর্গত এলাকায় বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় বিমান বাহিনী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে এবং থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।