নরসিংদীতে সেনাবাহিনীর পৃথক অভিযানে কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

নরসিংদীতে সেনাবাহিনীর পৃথক অভিযানে কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

নরসিংদীতে সেনাবাহিনীর পৃথক অভিযানে কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নরসিংদীতে সেনাবাহিনীর পৃথক অভিযানে জেলা কারাগার থেকে লুট হওয়া একটি শটগান, চায়নিজ রাইফেলের দুটি ম্যাগজিন ও একটি চায়নিজ রাইফেলের ট্রিগার ম্যাকানিজম উদ্ধার করা হয়েছে।

নরসিংদী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রকিব ও লেফটেন্যান্ট সাদমানের নেতৃত্বে পলাশ উপজেলার ঘোড়াশাল টেঙ্গরপাড়া এবং নরসিংদী শহরের ঘোড়াদিয়া ও চিনিশপুর এলাকায় পৃথক দুটি অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে নরসিংদী সেনা ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্নেল মো. ফাহিম মাহবুব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদের কাছে এসব অস্ত্র হস্তান্তর করেন।

এ সময় বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গত ১৯ জুলাই দুর্বৃত্তরা জেলা কারাগারের অস্ত্রাগার লুট করে ৮৫টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ৮ হাজার ১৫ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।