লক্ষ্মীপুরে ৬'শ পরিবারকে সেনাবাহিনীর রান্না করা খাবার বিতরণ

লক্ষ্মীপুরে ৬’শ পরিবারকে সেনাবাহিনীর রান্না করা খাবার বিতরণ

লক্ষ্মীপুরে ৬'শ পরিবারকে সেনাবাহিনীর রান্না করা খাবার বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে বন্যাদূর্গত ৬০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

শনিবার সদর উপজেলার ভবানীগঞ্জ এমডি উচ্চ বিদ্যালয় আশ্রয়ণ কেন্দ্রে এ খাবার দেয়া হয়। পরে বন্যা পরবর্তী পূনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ৪ টি পরিবারকে ১৬ বান্ডেল ও ৪ হাজার টাকা করে ঢেউটিন বিতরণ করা হয়।

৩৩ পদাতিক ডিভিশনের ১৭ ফিল্ড রেজিমেন্টে আর্টিলারি তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাজিদুল হক রেজা।

তিনি জানান, দেশের প্রতিটি দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সেবায় নিয়োজিত রয়েছেন। বন্যার শুরু থেকে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার, শুকনো খাবার, খাদ্য সামগ্রী সহায়তা দিয়ে আসছে এবং তা অব্যাহত রয়েছে। এখন পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে কৃষকদের ধানের চারা ও বাসস্থান নির্মাণের জন্য কয়েক পরিবার ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।