ময়মনসিংহে বন্যার্তদের মাঝে মেডিকেল ক্যাম্প পরিচালনা সেনাবাহিনীর

ময়মনসিংহে বন্যার্তদের মাঝে মেডিকেল ক্যাম্প পরিচালনা সেনাবাহিনীর

ময়মনসিংহে বন্যার্তদের মাঝে মেডিকেল ক্যাম্প পরিচালনা সেনাবাহিনীর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বন্যার্তদের সহায়তার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সোমবার (১৪ অক্টোবর) সকালে হালুয়াঘাট ধারা উচ্চ বিদ্যালয় মাঠে একটি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে। এছাড়াও ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করেছে।

সদর দপ্তর আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড এর ব্যবস্থাপনায় ও ৪০৩ ব্যাটল গ্রুপের আয়োজনে পরিচালিত এই ক্যাম্পে হালুয়াঘাটের প্রায় ৮০০ জন দরিদ্র ও দুঃস্থ ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ সরবরাহ করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক দল এই ক্যাম্পের মাধ্যমে স্থানীয় মানুষদের জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করেছেন।

ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার ৯টি ইউনিয়নের ৫৩টি গ্রামে আকস্মিক বন্যায় প্লাবিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড এর অধীনস্থ ৪০৩ ব্যাটল গ্রুপ নিরবিচ্ছিন্নভাবে বন্যার্তদের উদ্ধার অভিযান পরিচালনা করে আসছে।

সেনাবাহিনী বন্যাকবলিত বিভিন্ন স্থানে আটকে থাকা অসহায় মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এবং তাদের মাঝে মানবিক সহায়তা প্রদান চলমান রেখেছে।

ময়মনসিংহে বন্যার্তদের মাঝে মেডিকেল ক্যাম্প পরিচালনা সেনাবাহিনীর

সদর দপ্তর আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড এর ভারপ্রাপ্ত জিওসি মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিজিবিএম, বিএএম, এনডিসি, পিএসসি উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন এবং বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এছাড়াও, ভারপ্রাপ্ত জিওসি হালুয়াঘাট উপজেলা সেনা ক্যাম্পে ৫০টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এখন পর্যন্ত সদর দপ্তর আর্টডক এর অধীনস্থ ৪০৩ ব্যাটল গ্রুপ কর্তৃক ময়মনসিংহ জেলায় সর্বমোট ৩৬৯ জনকে উদ্ধার, ২ হাজার ৪৫০ প্যাকেট ত্রাণ বিতরণ এবং ১ হাজার ৮০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেছে।

বাংলাদেশ সেনাবাহিনী দূর্যোগের সময় মানুষের সহায়তায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে থাকে এবং ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় চলমান এই কার্যক্রম তারই একটি উদাহরণ। ভবিষ্যতেও এই ধরণের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।