পানছড়ি সীমান্তে বিজিবির ভোরের অভিযান: ১১টি ভারতীয় গরুসহ চোরাকারবারি আটক

পানছড়ি সীমান্তে বিজিবির ভোরের অভিযান: ১১টি ভারতীয় গরুসহ চোরাকারবারি আটক

পানছড়ি সীমান্তে বিজিবির ভোরের অভিযান: ১১টি ভারতীয় গরুসহ চোরাকারবারি আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে ১১টি ভারতীয় গরু ও একজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে ৩ বিজিবির লোগাং জোনের আওতাধীন লোগাং বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, লোগাং বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পানছড়ি উপজেলার হাতিমারা (সেগুন বাগান) এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা হয়। এ সময় টহল দল তৎপর হয়ে অভিযান চালালে ১১টি ভারতীয় গরুসহ একজন চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি অবৈধ ওয়াকিটকি সেটও জব্দ করা হয়।

আটক ব্যক্তির নাম রন্তু চাকমা (৩৮)। তিনি পানছড়ি উপজেলার সীমান্তবর্তী শিবচরণ কার্বারী পাড়ার বাসিন্দা এবং লিফ চরণ চাকমার ছেলে বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্ত দিয়ে ভারতীয় গরু পাচারের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করতে পারেননি বলে বিজিবি সূত্র জানিয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার ও অবৈধ চোরাচালান প্রতিরোধে ৩ বিজিবি লোগাং জোন অধিনায়কের নির্দেশনায় নিয়মিত ও বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানের মাধ্যমে একটি বড় ধরনের চোরাচালান প্রচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে বিজিবি।

একইদিন দুপুরে আটক চোরাকারবারি ও জব্দকৃত ভারতীয় গরুগুলো আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি থানায় হস্তান্তর করা হয়। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তি ও গরুগুলো থানায় গ্রহণ করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের সীমান্ত এলাকায় গরু ও বিভিন্ন পণ্যের অবৈধ চোরাচালান দীর্ঘদিনের একটি সমস্যা হিসেবে চিহ্নিত। এসব অপরাধ দমনে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা সীমান্ত নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed