কুমিল্লা ও চাঁদপুরের ১৪টি আসনে ৪৭ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত
![]()
নিউজ ডেস্ক
১ ফেব্রুয়ারি থেকে কুমিল্লা ও চাঁদপুরে মোতায়েন হবে বিজিবি। এই দুই জেলার ১৪টি সংসদীয় আসনে ৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে জানিয়েছেন ১০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।
বৃহস্পতিবার কুমিল্লায় ১০ ব্যাটালিয়ন বিজিবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, ‘কুমিল্লা-৩ ও কুমিল্লা-৫ আসন ব্যতীত ৯ টি আসনে এবং চাঁদপুরের ৫টি আসনে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি মোতায়েন থাকবে। ১৪টি আসনে ৪৭ প্লাটুনে ৭৫০ জন বিজিবি মোতায়েন হবে। প্রতি উপজেলায় ১টি ক্যাম্প ও অন্তত দুই প্লাটুন, অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় ৩ প্লাটুন মোতায়েন থাকবে। প্রতি জেলা ও উপজেলায় নিজস্ব মনিটরিং সেল থাকবে। প্রয়োজন অনুসারে ডগ স্কোয়াড ও ড্রোন ব্যবহার করা হবে। কুমিল্লা-৩ ও কুমিল্লা-৫ আসনে ৬০ ব্যাটালিয়ন বিজিবি থেকে সদস্য মোতায়েন হবে।’
বিজিবি অধিনায়ক আরও বলেন, ‘কুমিল্লা আদর্শ সদর, সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তায় প্রয়োজন অনুসারে বাড়তি সদস্য মোতায়েন হতে পারে। ২২টি উপজেলায় ২২টি বেজক্যাম্প স্থাপন হবে।’
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।