ত্রিপুরায় বিএসএফের হাতে ওয়াকিটকিসহ জেএসএস সন্ত্রাসী আটক

ত্রিপুরায় বিএসএফের হাতে ওয়াকিটকিসহ জেএসএস সন্ত্রাসী আটক

ত্রিপুরায় বিএসএফের হাতে ওয়াকিটকিসহ জেএসএস সন্ত্রাসী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ত্রিপুরা রাজ্যে অনুপ্রবেশকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ত্রিপুরার ধলাই জেলায় সন্তু লারমার নেতৃত্বাধীন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস)র এক সদস্যকে আটক করেছে।

বিএসএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তির নাম অ্যাপোলো চাকমা। তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার দুদুকছড়া সীমানা পাড়া এলাকার বাসিন্দা বিজয় চাকমার ছেলে।

অভিযোগ করা হয়েছে, আটক অ্যাপোলো চাকমা অমৃতপাড়া বিএসএফ ক্যাম্পের ২ নম্বর গেট দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের সময় আটক হন।

তার কাছ থেকে একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে বিএসএফ।

পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রইশ্যাবাড়ি থানায় হস্তান্তর করা হয়। ত্রিপুরা পুলিশ তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং গরু পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মামলা করেছে।

এ ঘটনায় ত্রিপুরার গন্ডাছড়া, তৈচাকমা, রইস্যাবাড়ি এলাকায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

জেএসএসের একটি অংশের নেতৃত্বে রয়েছেন সন্তু লারমা, যিনি চট্টগ্রাম পার্বত্য অঞ্চল আঞ্চলিক পরিষদেরও চেয়ারম্যান।

ভারতের গৌহাটি হাইকোর্ট ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বনাম রোহমিংলিয়ানা মামলার রায়ে অস্ত্র চোরাচালান প্রসঙ্গে পিসিজেএসএস সদস্যদের কার্যক্রম নিয়ে পর্যবেক্ষণ দেয়।

ভারতীয় নিরাপত্তা সূত্রগুলোর দাবি, সীমান্তবর্তী এলাকায় পিসিজেএসএসের কিছু সদস্য অস্ত্র, মাদক, গরু ও অন্যান্য চোরাচালান কর্মকাণ্ডে জড়িত। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে দক্ষিণ ত্রিপুরার কিছু এলাকায় সীমান্তপারের অপরাধ চক্রের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনাও ঘটে বলে জানা গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।