চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান মনিরুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধান, নথিপত্র যাচাই দুদকের
![]()
নিউজ ডেস্ক
অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানের অংশ হিসেবে নথিপত্র যাচাই শুরু করছে দুদক। অনিয়ম ও মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানে নেমে ইতোমধ্যে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করেছে সংস্থাটি।
এদিকে প্রায় ৩০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিরোজপুর-২ আসনের সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন।
দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম বলেন, গত বছর থেকেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। এখন নথিপত্র যাচাই শুরু করেছে।
দুদকে অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার করে কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্পসহ বন্দরের বিভিন্ন টেন্ডারে অনিয়ম হয়েছে। অনুসন্ধানের অংশ হিসেবে কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্প সংক্রান্ত অনুমোদনপত্র, আর্থিক বরাদ্দ, টেন্ডার ও চুক্তির নথিপত্রসহ এস এম মনিরুজ্জামান এবং তার পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য তলব করা হয়। ইতোমধ্যে বেশকিছু নথিপত্র দুদকের হাতে এসেছে।
এদিকে, পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। সংস্থাটির দাবি, এই দম্পতি প্রায় তিনশো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।
এছাড়া ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আরও একটি মামলা করেছে দুদক।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।