সীমান্ত থেকে বিএসএফ কর্তৃক ধরে নেওয়ার ১ বছর পর লাশ হয়ে ফিরলেন আজিজুর

সীমান্ত থেকে বিএসএফ কর্তৃক ধরে নেওয়ার ১ বছর পর লাশ হয়ে ফিরলেন আজিজুর

সীমান্ত থেকে বিএসএফ কর্তৃক ধরে নেওয়ার ১ বছর পর লাশ হয়ে ফিরলেন আজিজুর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়ার প্রায় ১ বছর পর ভারত থেকে আজিজুর রহমান নামে এক বাংলাদেশি নাগরিকের মরদেহ দেশে ফিরেছে।

শুক্রবার বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে। নিহত আজিজুর রহমানের বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ এলাকায়।

বিজিবি ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছরের ১৪ মে দুপুরে বাংলাদেশি নাগরিক আজিজুর রহমান (৫০) ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির অধিনস্থ ধর্মগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার ৩৭৩ এর ১ নম্বর সাব পিলার হতে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে আমবাড়ী নামক স্থানে অবস্থান করছিলেন। এসময় বিএসএফের টহলদল তাকে সীমান্ত থেকে ধরে নিয়ে শিলিগুড়ি জেলা কারাগারে হস্তান্তর করে। পরবর্তীতে চলতি বছরের ২২ মার্চ তিনি অসুস্থ বোধ করলে তাকে শিলিগুড়ি সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশনের কর্মকর্তা কেফায়েতুল ওয়ারেস বলেন, শুক্রবার দুপুরে নিহতের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করেছে। পরে ভারতের ফুলবাড়ি পুলিশ ও বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed