ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা একটি পাথরবাহী ট্রাকে একটি মর্টার শেল সদৃশ বস্তু পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, ভারত থেকে আসা একটি পাথরের ট্রাক থেকে এক শ্রমিক বস্তুটি দেখতে পান। তিনি এটিকে মূল্যবান কিছু মনে করে নিজের বাড়িতে নিয়ে যান। পরে সেটি বুড়িমারী মাছের বাজারসংলগ্ন উঁচু ব্রিজের ধারে রাখা হলে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দেয় এবং বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বস্তুটি একনজর দেখতে সেখানে ভিড় জমান স্থানীয়রা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বর্তমানে বস্তুটি ঘিরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা কঠোর নজরদারি বাড়িয়েছেন। স্থানীয়দের ধারণা, ছোট আকারের বোমার মতো দেখতে এই মর্টার শেলটি পরিত্যক্ত হতে পারে। তবে বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে এবং বিজিবিও উপস্থিত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed