সীমান্ত নিরাপত্তা জোরদারে দিনাজপুরের বিরলে বিজিবির নতুন বিওপি উদ্বোধন

সীমান্ত নিরাপত্তা জোরদারে দিনাজপুরের বিরলে বিজিবির নতুন বিওপি উদ্বোধন

সীমান্ত নিরাপত্তা জোরদারে দিনাজপুরের বিরলে বিজিবির নতুন বিওপি উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দিনাজপুরের বিরল উপজেলায় সীমান্ত সুরক্ষায় বিজিবির পক্ষ থেকে নতুন একটি বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ভান্ডারা ইউনিয়নের মৌচোষা গ্রামে এই ক্যাম্পের উদ্বোধন করেন বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার (উত্তর-পশ্চিম) ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

সীমান্ত রক্ষায় ‘মৌচোষা বিওপি’ স্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার

বিজিবি সূত্র জানায়, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ৯৯ কিলোমিটার দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের আওতাধীন। সেখানে আগে থেকেই ২০টি বিওপি ক্যাম্প আছে। নতুন করে যুক্ত হলো ‘মৌচোষা’ বিওপি ক্যাম্প। মৌচোষা ক্যাম্প থেকে উত্তরে চার কিলোমিটার দূরে কিশোরীগঞ্জ বিওপি এবং দক্ষিণে দুই কিলোমিটার দূরে রামচন্দ্রপুর বিওপি ক্যাম্প রয়েছে। এই দুই বিওপির মধ্যবর্তী এলাকার কার্যক্রম পরিচালনার জন্য, শূন্যরেখার নিকটবর্তী এলাকায় চোরাচালান রোধ এবং সীমান্ত রক্ষায় ‘মৌচোষা বিওপি’ স্থাপন করা হয়েছে।

এসময় ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, বিজিবি সদস্যরা সর্বক্ষণ সব প্রতিকূল পরিবেশে মাতৃভূমি রক্ষায় দায়িত্ব পালন করছেন। ক্যাম্পটির কার্যক্রমের মাধ্যমে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মাদক পাচার রোধ, নারী ও শিশু পাচার এবং অনুপ্রবেশ প্রতিরোধসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমন আরও বেগবান হবে এবং সীমান্তে আস্থার পরিবেশ সমুন্নত থাকবে।

দিনাজপুরে বিজিবি’র নব-নির্মিত মৌচোষা বিওপি শুভ উদ্বোধন

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় জ্বালানি ও ভোজ্যতেল পাচার প্রতিরোধে বিশেষ চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত থাকলে সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় অন্যদের মধ্যে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *