হাতিয়ায় অবৈধ জ্বালানি মজুদ: নৌবাহিনীর অভিযানে আটক ১

হাতিয়ায় অবৈধ জ্বালানি মজুদ: নৌবাহিনীর অভিযানে আটক ১

হাতিয়ায় অবৈধ জ্বালানি মজুদ: নৌবাহিনীর অভিযানে আটক ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী তৎপরতা অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে নোয়াখালীর হাতিয়া উপজেলায় যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ জ্বালানি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে তমুরদ্দি বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে “বেলায়েত মটর পার্টস” নামক একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ৮ ড্রাম, অর্থাৎ প্রায় ১ হাজার ৬শ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়।

এ সময় অবৈধভাবে জ্বালানি মজুদের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। পরে জব্দকৃত ডিজেল ও আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং বাজার অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রোধে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *