ফেনী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

ফেনী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

ফেনী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কড়া নজরদারি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ফেনী সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ (পুশইন) ও চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফেনীস্থ ৪ বিজিবির অধীন প্রায় ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে দিন-রাত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

শনিবার (১০ মে) সকালে ৪ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী পরিস্থিতি বিবেচনায় সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত মোবাইল ও ফুট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বিশেষ অভিযানও চালানো হচ্ছে। এ বিষয়ে সব বিওপি ও টহল দলকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, গবাদিপশু ও ভারতীয় পণ্যসহ সব ধরনের চোরাচালান ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে যেন কেউ অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবাসীর সঙ্গে সমন্বয়ও বাড়ানো হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যক্রম দেখলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর আহ্বান জানানো হয়েছে।

৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বিজিবি বদ্ধপরিকর। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।