মায়ানমারে পাচারকালে ১,৪৫০ বস্তা সিমেন্টসহ দুই বোট জব্দ, আটক ২১

মায়ানমারে পাচারকালে ১,৪৫০ বস্তা সিমেন্টসহ দুই বোট জব্দ, আটক ২১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের সময় ১ হাজার ৪৫০ বস্তা ডায়মন্ড সিমেন্টবোঝাই দুটি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় ২১ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনীর একটি জাহাজ শুক্রবার ভোরে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১৩ মাইল দূরে পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে সিমেন্ট বহনকারী ‘এফবি ফাতেমা হোসনা’ ও ‘এফবি নিঝু রাব্বি’ নামে দুটি ইঞ্জিনচালিত দেশীয় কাঠের ফিশিং বোট আটক করা হয়।

অভিযানকালে বোট দুটি তল্লাশি করে ‘এফবি ফাতেমা হোসনা’ থেকে ৬৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট এবং ১০ জন পাচারকারীকে আটক করা হয়। একইভাবে ‘এফবি নিঝু রাব্বি’ থেকে ৮০০ বস্তা ডায়মন্ড সিমেন্ট এবং ১১ জন পাচারকারীকে আটক করা হয়।

May be an image of text

সব মিলিয়ে অভিযানে ২১ জনকে আটক এবং ১ হাজার ৪৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জব্দ করা বোট ও সিমেন্টের বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের সমুদ্রসীমায় চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *