ভারতে পাচারের সময় রাঙামাটি সীমান্তে দেড় লাখ টাকার সার জব্দ করল বিজিবি

ভারতে পাচারের সময় রাঙামাটি সীমান্তে দেড় লাখ টাকার সার জব্দ করল বিজিবি

ভারতে পাচারের সময় রাঙামাটি সীমান্তে দেড় লাখ টাকার সার জব্দ করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকালে রাঙামাটির ছোট হরিনা বিজিবি ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

জানা যায়, ১২ বিজিবির হাবিলদার কে. এম. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩৬ বস্তা ইউরিয়া, ৮ বস্তা টিএসপি এবং ২৭ বস্তা জৈব সারসহ মোট ৭১ বস্তা সার জব্দ করা হয়। জব্দকৃত সারগুলোর মোট ওজন প্রায় ৩ হাজার ৫৫০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে সার পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকেই ছোট হরিনা এলাকায় বিশেষ সতর্কতা জোরদার করা হয়। নদীপথে টহল বৃদ্ধি করার পাশাপাশি চলাচলকারী প্রতিটি নৌযানে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে নদীপথে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সার জব্দ করতে সক্ষম হয় বিজিবি।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় সার, কৃষিপণ্য ও অন্যান্য পণ্যের চোরাচালান রোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে একই এলাকায় পৃথক অভিযানে ১০ বস্তা ইউরিয়া সার ও ২০ বস্তা রসুন জব্দ করেছিল বিজিবি। সীমান্ত দিয়ে অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বাহিনী ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *