দীঘিনালায় জোন কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপ্তি, চ্যাম্পিয়ন বোয়ালখালী

দীঘিনালায় জোন কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপ্তি, চ্যাম্পিয়ন বোয়ালখালী

দীঘিনালায় জোন কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপ্তি, চ্যাম্পিয়ন বোয়ালখালী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন আয়োজিত ‘জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে আয়োজিত এই টুর্নামেন্ট এলাকাজুড়ে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে এবং খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দীঘিনালায় জোন কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপ্তি, চ্যাম্পিয়ন বোয়ালখালী

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টায় দীঘিনালা উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন দিঘীনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. আল আমিন।

ফাইনাল খেলায় বোয়ালখালী দল ও কবাখালী দল অংশ নেয়। দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য লড়াই শেষে বোয়ালখালী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

দীঘিনালায় জোন কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপ্তি, চ্যাম্পিয়ন বোয়ালখালী

ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। পুরো স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবের আমেজ, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

আয়োজকরা জানান, তরুণদের মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য। পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকার যুবকদের এক মঞ্চে এনে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করায় টুর্নামেন্টটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

দীঘিনালায় জোন কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপ্তি, চ্যাম্পিয়ন বোয়ালখালী

স্থানীয় বাসিন্দারা মনে করেন, দীঘিনালা জোনের এ ধরনের আয়োজন শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি পাহাড়ে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তরুণদের প্রতিভা বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। দীঘিনালা জোনের এই আয়োজন সেই জনকল্যাণমূলক কার্যক্রমেরই আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *