বাঘাইছড়িতে অবৈধভাবে পাচারকালে বিজিবির অভিযানে ২১ লাখ টাকার কাঠ জব্দ
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারকালে প্রায় ২১ লাখ ২২ হাজার টাকা মূল্যের সেগুন ও গামারী কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মডেল টাউন এলাকায় এ অভিযান চালায় মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে নায়েব সুবেদার মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ৪৪৯ দশমিক ৮৮ ঘনফুট সেগুন কাঠ ও ২১ দশমিক ৬৫ ঘনফুট গামারী কাঠ জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা কাঠের পরিমাণ ৪৭১ দশমিক ৫৩ ঘনফুট। এসব কাঠের আনুমানিক সিজার মূল্য ২১ লাখ ২১ হাজার ৮৮৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।
মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত ও পাহাড়ি সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। চোরাকারবারিরা বিভিন্ন কৌশলে অবৈধ তৎপরতা বাড়ানোর চেষ্টা করছে। এ কারণে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত আভিযানিক টহল চালানো হচ্ছে।
তিনি বলেন, অবৈধ কাঠের কারবারসহ সব ধরনের চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনে মারিশ্যা জোনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।