নানিয়ারচর বাজারে ভ্রাম্যমাণ আদালত, দুই ব্যবসায়ীকে জরিমানা
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির নানিয়ারচর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বাজারের বিভিন্ন দোকান ও পণ্যের মান যাচাইসহ সার্বিক বাজার মনিটরিং করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর পেয়ারা বেগমের নেতৃত্বে ২ নম্বর নানিয়ারচর ইউনিয়নের নানিয়ারচর বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া দোকানে ট্রেড লাইসেন্স না থাকায় অপর এক ব্যবসায়ীকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৮৯ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করা হয় এবং পণ্যের মান, মেয়াদসহ সার্বিক বিষয় মনিটরিং করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।