কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসাপ্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুনবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নতুনবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।
অভিযানকালে নতুনবাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. করিমের মালিকানাধীন ‘জেন্টস ফ্যাশন’ নামের একটি দোকানে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোনের (৩৮ বীর) একটি টহল দল এবং কাপ্তাই পুলিশ ফাঁড়ির একটি দল সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ব্যবসাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র ও নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের তদারকি ও আইন প্রয়োগের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।