বান্দরবানে দুই কেজি গাঁজাসহ যুবক আটক
Illustration and Painting
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সংযোগ সড়কের সামনে থেকে অভিযান চালিয়ে মো. বোরহান উদ্দীন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
গত ৩ জুলাই সোমবার সকালে কেরানীহাট থেকে সিএনজিচালিত যাত্রীবাহী গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে সেটি থামানো হয়। পরে বোরহান উদ্দীনের দেহ তল্লাশি করে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বান্দরবান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, বোরহান উদ্দীনের বিরুদ্ধে মাদক আইনে বান্দরবান সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।