কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলি, গুলিবিদ্ধ ১; পিস্তলসহ আটক ১

আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, পিস্তলসহ আটক ১

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলি, গুলিবিদ্ধ ১; পিস্তলসহ আটক ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতা লিয়াকত আলী মেম্বারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলসহ একজনকে আটক করেছে।

রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে ঘটনাটি ঘটে।

গুলিবিদ্ধ মঈন উদ্দিন লিয়াকত আলী মেম্বারের চাচাতো ভাই। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিস্তলসহ আটক জিয়াউল হক জিয়া ঈদগাঁও কালিরছড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে একটা পিস্তল, চার রাউন্ড গুলি, দুইটা ম্যাগাজিন, ছয়টা গুলির খোসা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী।

তিনি বলেন, “প্রাথমিকভাবে জানতে পারি, পূর্বশত্রুতার জেরে লিয়াকত আলী মেম্বারের প্রতিপক্ষরা তার উপর গুলি চালিয়েছে। কিন্তু গুলি তার গায়ে না লেগে পাশে থাকা তার চাচাতো ভাই মঈন উদ্দিনের গায়ে লেগেছে। ঘটনা তদন্তের জন্য এই মুহূর্তে প্রতিপক্ষের নাম প্রকাশ করা যাচ্ছে না। এ ঘটনায় জিয়াউল হক জিয়া নামের একজনকে পিস্তলসহ আটক করা হয়। কক্সবাজারের ঈদগাঁও কালিরছড়া তার বাড়ি হলেও সে রোহিঙ্গা বলে জানা গেছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার মামলায় হাজিরা দিতে আদালতে আসেন। এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। লিয়াকত আলী সরে গেলে গুলিটি পাশে থাকা এক ব্যক্তির শরীরে বিদ্ধ হয়। তাকে গুরুতর অবস্থায় উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. অহিদুর রহমান জানান, আটক ব্যক্তির কাছ থেকে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed