রামগড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে পণ্ড, বাবাকে জরিমানা

রামগড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে পণ্ড, বাবাকে জরিমানা

রামগড়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে পণ্ড, বাবাকে জরিমানা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির রামগড়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মেয়েটির বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ২টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের থলিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর বিয়ের আয়োজনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত।

এ সময় বাল্যবিয়ে আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় ছাত্রীর বাবা মো. মহিন উদ্দিন মানিককে (৩৮) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাল্যবিয়ে একটি সামাজিক ও আইনগত সমস্যা। অপ্রাপ্তবয়স্কদের বিয়ে বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে একজন শিক্ষার্থীর অকালবিয়ে বন্ধ হওয়া ইতিবাচক দৃষ্টান্ত। তারা বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ আরও জোরদারের দাবি জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।https://southeast-asiajournal.com/archives/105028

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *