ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জনের ডাক উলফাসহ দুই সশস্ত্র সংগঠনের

ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জনের ডাক উলফাসহ দুই সশস্ত্র সংগঠনের

ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জনের ডাক উলফাসহ দুই সশস্ত্র সংগঠনের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্টের বিভিন্ন অনুষ্ঠান বর্জনের আহ্বান জানিয়েছে নিষিদ্ধ সশস্ত্র সংগঠন ইউনাইটেড লিবারেশন আর্মি অব আসাম-ইন্ডিপেনডেন্ট (উলফা-আই) এবং এনএসসিএন/জিপিআরএন। আসামসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) প্রচারিত এক যৌথ বিবৃতিতে সংগঠন দুটি ভারতের স্বাধীনতা দিবসকে ‘তথাকথিত স্বাধীনতা দিবস’ হিসেবে উল্লেখ করে এর উদযাপনের বিরোধিতা করে। তাদের দাবি, উত্তর-পূর্বাঞ্চলের স্থানীয় জনগোষ্ঠী এখনো ভারতের ‘দখল’ ও ‘ঔপনিবেশিক শাসনের’ অধীনে রয়েছে।

বিবৃতিতে সংগঠন দুটি দাবি করে, আসামের জনগণ ও নাগা সম্প্রদায়ের নিজস্ব রাজনৈতিক পরিচয়, ইতিহাস ও সংস্কৃতি রয়েছে। তাদের ভাষ্য, এসব জনগোষ্ঠীর পূর্বপুরুষদের ভূখণ্ডে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করা উচিত নয়।

তারা ভারতের কেন্দ্রীয় সরকারের উত্তর-পূর্বাঞ্চলবিষয়ক নীতিরও সমালোচনা করে। সংগঠন দুটির অভিযোগ, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর ওপর ভারতের রাজনৈতিক নিয়ন্ত্রণকে স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।

বিবৃতিতে সংগঠন দুটি নিজেদের কথিত ‘সার্বভৌম স্বাধীনতা’ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন অব্যাহত রাখার কথা জানায়। উলফা-আই তাদের কথিত স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছে।

তবে এবার স্বাধীনতা দিবস ঘিরে কোনো সাধারণ বন্‌ধ বা হরতালের ডাক দেওয়া হয়নি বলে জানিয়েছে সংগঠন দুটি। আসামে চলমান বন্যা পরিস্থিতিকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে সাধারণ বন্‌ধ দেওয়া হলে উদ্ধার, ত্রাণ, পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই এর পরিবর্তে স্বাধীনতা দিবস-সংশ্লিষ্ট অনুষ্ঠান বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ কর্মসূচির আওতায় আসামের পাশাপাশি অরুণাচল প্রদেশ, মণিপুর ও নাগাল্যান্ডের বিভিন্ন এলাকাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। সংগঠন দুটি এ বর্জন কর্মসূচিকে ভারতের রাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান এবং সংহতির প্রকাশ হিসেবে উল্লেখ করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *