৫ হাজার শরণার্থীকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার- মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

৫ হাজার শরণার্থীকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার- মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

৫ হাজার শরণার্থীকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার- মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

মিয়ানমার থেকে পালিয়ে মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ৫ হাজার শরণার্থীকে দেশে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার। এই শরণার্থীদের মধ্যে রোহিঙ্গারাও রয়েছেন। তবে প্রত্যাবাসনের ক্ষেত্রে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে উদ্বেগ রয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান।

সোমবার (১০ আগস্ট) মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মোহাম্মদ হাসান বলেন, সম্প্রতি মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী টিন মং সুয়ের সঙ্গে বৈঠকে শরণার্থী প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে মিয়ানমার জাহাজে করে প্রাথমিকভাবে ৫ হাজার শরণার্থীকে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে।

তবে শরণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় উদ্বেগ বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, মিয়ানমারের শরণার্থী সংকটকে কেবল রোহিঙ্গা ইস্যু হিসেবে দেখা উচিত নয়। দেশটির বিভিন্ন জাতিগোষ্ঠীও সংঘাত ও সহিংসতার কারণে বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে চিন ও কারেন সম্প্রদায়ের মানুষও রয়েছেন।

এর আগে জুলাইয়ের শেষ দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছিলেন, দ্বিপক্ষীয় আলোচনার পর মালয়েশিয়ায় অবস্থানরত প্রাথমিক ৫ হাজার রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে মিয়ানমার সম্মতি জানিয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় মালয়েশিয়ায় অন্যতম বৃহৎ রোহিঙ্গা শরণার্থী জনগোষ্ঠী রয়েছে। তাঁদের বড় একটি অংশ মিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়নের শিকার হয়ে দেশ ছেড়ে মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *