লংগদুতে অসুস্থ নারীকে ধর্ষণের অভিযোগ, স্থানীয়দের হাতে আটক ২

লংগদুতে অসুস্থ নারীকে ধর্ষণের অভিযোগ, স্থানীয়দের হাতে আটক ২

লংগদুতে অসুস্থ নারীকে ধর্ষণের অভিযোগ, স্থানীয়দের হাতে আটক ২
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির লংগদু উপজেলায় শারীরিক ও মানসিকভাবে অসুস্থ এক নারীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। এর আগে স্থানীয় লোকজন ওই দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

সোমবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বাইট্টাপাড়া বাজারের আনসার ক্যাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন বাইট্টাপাড়া গ্রামের ইসমাইল (৩০) ও একই এলাকার নাছির (৩২)। ভুক্তভোগী নারীর বয়স ৩৫ বছর। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকার বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে ওই নারী ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন।

ভুক্তভোগীর অভিযোগ, সোমবার রাত ৮টার দিকে ইসমাইল ও নাছির তাঁকে গলায় ছুরি ধরে ভয় দেখান। পরে একটি অটোরিকশায় করে তাঁকে ইসমাইলের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে মুখ চেপে ধরে দুই যুবক তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি।

ঘটনাটি জানতে পেরে স্থানীয় লোকজন ইসমাইলের বাড়ি ঘেরাও করেন। পরে ঘরের দরজা খুলে ভেতর থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। এ সময় ইসমাইল ও নাছিরকে আটক করে বাইট্টাপাড়া বাজারে নিয়ে যান স্থানীয়রা।

খবর পেয়ে লংগদু থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে হেফাজতে নেয়।

লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া বলেন, স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত দুজনকে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাঁদের আদালতে পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাইসহ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে ভুক্তভোগী নারীর নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *