শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাহাড়ের সমস্যা সমাধান করেছিলেন: নিলোফার চৌধুরী মনি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাহাড়ের সমস্যা সমাধান করেছিলেন: নিলোফার চৌধুরী মনি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাহাড়ের সমস্যা সমাধান করেছিলেন: নিলোফার চৌধুরী মনি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের প্রধান সমন্বয়ক নেত্রী নিলোফার চৌধুরী মনি মনি এমপি বলেছেন, সব জাতিকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাহাড়ের সমস্যা সমাধান করে দিয়েছিলেন।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজায় সিএচটি রিসার্চ ফাউন্ডেশন কতৃক আয়োজিত অনুষ্ঠানে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসি পরিচয় অপ্রাসঙ্গিক’ শীর্ষক এক গোল টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পার্বত্যনিউজের সম্পাদক মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রীর জহির উদ্দিন স্বপন।

অনুষ্ঠানে নিলোফার চৌধুরী মনি বলেন, একটা মানুষের শরীরে ক্যান্সার হলে যেমন অবস্থা হয়, আজকে পাহাড়ের সমস্যাটা ক্যান্সারের রূপ লাভ করেছে। যদি এখনো আমাদের হাত অথবা পা ক্যান্সারে আক্রান্ত হয় সেটা যদি আমরা কেটে না ফেলতে পারি তাহলে আমাদের সমস্ত শরীরে বিস্তার লাভ করবে। আমি এটাই মনে করি।

পাহড়ের সমস্যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমাধান করে দিয়েছেন উল্লেখ করে বিএনপির এই নেত্রী বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বন্টনটা করে দিয়ে গিয়েছিলেন, তিনি শুধুমাত্র বাংলাদেশী বলেন নাই, সব জাতিকে নিয়ে পাহাড়ের সমস্যাটা সমাধান করে দিয়েছিলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান পাহাড়ে বাঙ্গালিদের বাড়ি করার ব্যবস্থা করে দিয়েছিলেন। সেইখানে আজকে যে বাঙালিরা আছে আমাদের, তারা কিন্তু অত্যন্ত অত্যাচারিত। সেই অত্যাচারিত জায়গায় আজকের বাংলাদেশের সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরী জনাব তারেক রহমানের নেতৃত্বে নিশ্চয়ই আমরা আশা করি যে সেই বাঙালিরা আবারো থাকবে।

সেই সাথে তিনি প্রশ্ন রাখেন, আমার জায়গা বিক্রি করলে যদি অন্য সব বাঙালিরা কিনতে পারে এবং নৃগোষ্ঠী যদি কিনতে পারে, আমি কেন আমার প্রয়োজনে পাহাড়ের জায়গা কিনতে পারবো না?

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed