খাগড়াছড়িতে ৭০ বোতল ভারতীয় বিয়ারসহ মনোরায় ত্রিপুরা আটক

খাগড়াছড়িতে ৭০ বোতল ভারতীয় বিয়ারসহ মনোরায় ত্রিপুরা আটক

খাগড়াছড়িতে ৭০ বোতল ভারতীয় বিয়ারসহ মনোরায় ত্রিপুরা আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য জেলা খাগড়াছড়িতে অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় বিয়ারসহ মনোরায় ত্রিপুরা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে খাগড়াছড়ি শহরের জিরো মাইল এলাকার পার্ক সাইড হাসপাতালের কাছে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মনোরায় ত্রিপুরা খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকার বাসিন্দা বৈস কুমার ত্রিপুরার ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মাটিরাঙা থেকে একটি মোটরসাইকেলে করে মনোরায় ত্রিপুরাসহ দুজন জিরো মাইল এলাকায় আসেন। তারা পার্ক সাইড হাসপাতালের কাছে পৌঁছালে খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখার একটি দল মোটরসাইকেলটির গতিরোধ করে।

এ সময় মোটরসাইকেল চালক দ্রুত পালিয়ে যেতে সক্ষম হলেও সঙ্গে থাকা মনোরায় ত্রিপুরাকে আটক করে পুলিশ। পরে তার সঙ্গে থাকা একটি সাদা বস্তা তল্লাশি করা হলে এর ভেতর থেকে ৭০ বোতল ভারতীয় বিয়ার ক্যান উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মাহাবুল ইসলাম। তার সঙ্গে ডিবি পুলিশের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মনোরায় ত্রিপুরার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদক জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটির চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। মাদকের উৎস, সরবরাহকারী এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *