পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

গত আড়াই মাস ধরে খালি থাকা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকেসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পড়ান।

নতুনদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের এমপি আবদুল মঈন খান, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের এমপি আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আর রশিদুজ্জামান মিল্লাত বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ছিলেন, তিনি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

শপথের পর রাতেই মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন হওয়ার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। পরে মধ্যরাতে প্রজ্ঞাপনও জারি হয়।

এদিকে বান্দরবানের সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী করায় বান্দরবানে বইছে আনন্দের বন্যা। আনন্দে উচ্ছ্বসিত নেতাকর্মীরাও, চারিদিকে চলছে মিষ্টি বিতরণ।

নবনির্বাচিত মন্ত্রী সাচিং প্রু জেরী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বান্দরবানের সংসদীয় আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এর আগে ১৯৮৯ সালে বান্দরবান স্থানীয় সরকার পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি ১৯৮৬ সালে বান্দরবান সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৬ সালে তিনি বান্দরবান আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বান্দরবানের বোমাং সার্কেলের ১৫ তম বোমাং সার্কেল চীফ অংশৈ প্রু চৌধুরীর ছেলে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিযুক্ত করা হয় রাঙ্গামাটি থেকে নির্বাচিত এমপি দীপেন দেওয়ানকে। পরে তিনি মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন।

দীর্ঘ সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রীর পদটি খালি থাকার পর অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাচিং প্রু জেরী এমপিকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী নিযুক্ত করা হয়।

শপথ নেয়ার পর সাচিং প্রু জেরী বান্দরবানসহ তিন পার্বত্য জেলার বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

তিনি সাংবাদিকদের জানান, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো যোগাযোগসহ বিভিন্ন পর্যায়ে তিন পার্বত্য জেলা অনেক পিছিয়ে রয়েছে। পানীয় জলের সঙ্কট এখন মারাত্মক আকার ধারণ করেছে। সেইসাথে দুর্গম এলাকায় শিক্ষাব্যবস্থার উন্নয়নে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় সমস্যা দিন দিন বাড়ছে। স্বাস্থ্য ব্যবস্থারও বেহাল দশা। স্থানীয় মানুষের আর্থ সামাজিক অবস্থা, জীবনমান উন্নয়নের মাধ্যমে এসব সমস্যাগুলোকে অগ্রাধিকার দিয়ে সমাধান করার কথা জানান নবনির্বাচিত মন্ত্রী।

পাহাড়ের দুর্গম এলাকায় গিয়ে স্থানীয় মানুষদের সাথে কথা বলে সমস্যা চিহ্নিত করে সে অনুযায়ী সমাধান করবেন বলে তিনি জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *