প্রতিবেশী দেশের সম্পর্ক এক পাক্ষিক হতে পারে না: জয়শঙ্কর
![]()
জার্নাল প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের শর্ত নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, যে কোনো সম্পর্ক কার্যকর রাখতে হলে তা ‘পারস্পরিক স্বার্থের’ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
শনিবার (২২ আগস্ট) দিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডারস ফোরামে এই মন্তব্য করেন তিনি। সেখানে বাংলাদেশ–ভারত সম্পর্ক ছাড়াও পাকিস্তানসহ জয়শঙ্কর বিভিন্ন বিষয়ে কথা বলেন।
বাংলাদেশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে এস জয়শঙ্কর সরাসরি কোনো উত্তর দেননি। এর বদলে বলেছেন, ‘যে কোনো সম্পর্ক টিকে থাকার শর্তই হলো উভয়ের জন্য লাভজনক পারস্পরিক স্বার্থ।’
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এ শর্ত নিয়ে প্রশ্ন করা হলেও জয়শঙ্কর সরাসরি কোনো উত্তর দেননি। এর বদলে বলেছেন, আমি আপনাদের বলতে পারি, যেকোনো সম্পর্ক টিকে থাকার মূল শর্তই হলো দুই পক্ষের পারস্পরিক স্বার্থ। এটা এমন হতে হবে যেন আমাদের দুজনের জন্যই লাভজনক হয়।
জয়শঙ্কর আরও জানান, প্রতিবেশী দেশের সম্পর্ক এক পাক্ষিক হতে পারে না। তিনি প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে এমনটি প্রত্যাশাও করেন না।
তিনি বলেন, আমি কিন্তু আশা করি না যে, প্রতিবেশীরা কেবল আমার স্বার্থ দেখবে। তাদের স্বার্থ বোঝা আর সম্মান জানানো আমারও দায়িত্ব, ঠিক যেমনটা আমিও তাদের কাছ থেকে আশা করি।
তিনি আরও বলেন, যখন এই পারস্পরিক মেলবন্ধন বা একমত হওয়ার জায়গাটা তৈরি হয়, তখনই সম্পর্কগুলো সুন্দরভাবে এগিয়ে চলে। যেকোনো সম্পর্কের মূল ভিত্তিই হলো এই পারস্পরিক স্বার্থের মেলবন্ধন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।