উখিয়ায় জেনারেটরের সঙ্গে ওড়না-চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু

উখিয়ায় জেনারেটরের সঙ্গে ওড়না-চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু

উখিয়ায় জেনারেটরের সঙ্গে ওড়না-চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ার ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একটি হাসপাতাল পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক (২৯) নামে এক নারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পের এ-১১ ব্লকে অবস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানা হক ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। তিনি আইওএমের সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাসপাতালের কাজ পরিদর্শনের জন্য সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফারহানা হক সেখানে যান। সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে পরিদর্শনকালে অসাবধানতাবশত তাঁর পরনের ওড়না চালু থাকা জেনারেটরের সঙ্গে পেঁচিয়ে যায়।

একপর্যায়ে তাঁর মাথার চুলও জেনারেটরের যন্ত্রাংশে আটকে গেলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলে থাকা হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আইওএম হাসপাতালে কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ওই নারী প্রকৌশলী গুরুতর আহত হন। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

তিনি বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

পুলিশ জানিয়েছে, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, জেনারেটরটি কী অবস্থায় ছিল এবং সেটি নিরাপদভাবে স্থাপন ও পরিচালনা করা হচ্ছিল কি না—এসব বিষয়ও তদন্তের আওতায় আনা হচ্ছে।

এদিকে কর্মস্থলে দায়িত্ব পালনকালে একজন প্রকৌশলীর এমন মর্মান্তিক মৃত্যুতে সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও কর্মস্থলের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *