কক্সবাজার স্টেডিয়ামে খেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আরাফাত উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উখিয়া উপজেলার সিকদারবিল এলাকার বাসিন্দা।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে উখিয়া উপজেলা ও মাতামুহুরী উপজেলার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে বাড়ি ফেরার পথে খুনিয়াপালং এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন আরাফাত উদ্দিন।
দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার আকস্মিক মৃত্যুতে সিকদারবিল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।