কাপ্তাইয়ে ২০ লিটার চোলাই মদসহ দুইজন আটক

কাপ্তাইয়ে ২০ লিটার চোলাই মদসহ দুইজন আটক

কাপ্তাইয়ে ২০ লিটার চোলাই মদসহ দুইজন আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় চোলাই মদসহ দুইজনকে আটক করেছে কাপ্তাই থানা পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে কাপ্তাই-চট্টগ্রাম মহাসড়কের চন্দ্রঘোনা এলাকায় পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক দুই ব্যক্তির কাছ থেকে ১০ লিটার করে মোট ২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে চন্দ্রঘোনা এলাকায় সন্দেহভাজনদের ওপর নজরদারি চালানো হয়। পরে পৃথক দুটি অভিযানে চোলাই মদসহ ওই দুজনকে আটক করা হয়। একটি অভিযানে নেতৃত্ব দেন কাপ্তাই থানার এসআই মনতাজ এবং অপর অভিযানে নেতৃত্ব দেন পিএসআই হোসাইন।

আটক ব্যক্তিরা হলেন—সাবানা চাকমা (৩৬) ও প্রতি লাল চাকমা।

পুলিশ জানায়, সাবানা চাকমা রাঙামাটি সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আসামবস্তী এলাকার ব্রাহ্মণটিলার বাসিন্দা। তাঁর স্বামী মৃত সুমন চাকমা এবং বাবা মৃত সুচি মোহন চাকমা। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের ইপিজেড থানার ফ্রিপোর্ট এলাকায় বসবাস করেন।

অপর আটক প্রতি লাল চাকমার বাবার নাম ভাগ্য চন্দ্র চাকমা এবং মায়ের নাম দয়া মালা চাকমা। তাঁর বাড়ি রাঙামাটির জুরাছড়ি উপজেলার কাঠালতলী এলাকায়।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা এসআই সাইমুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হচ্ছে। মামলার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

মাদকদ্রব্যের বিস্তার রোধে কাপ্তাই থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed