রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে রাঙামাটির লংগদুতে, যৌথবাহিনীর অভিযানে দুই নারীসহ ৯ জন আটক

রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে রাঙামাটির লংগদুতে, যৌথবাহিনীর অভিযানে দুই নারীসহ ৯ জন আটক

রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে রাঙামাটির লংগদুতে, যৌথবাহিনীর অভিযানে দুই নারীসহ ৯ জন আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজার এলাকায় যৌথবাহিনীর অভিযানে রোহিঙ্গা সন্দেহে দুই নারীসহ নয়জনকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রাঙামাটির রিজার্ভ বাজার এলাকা থেকে স্পিডবোটযোগে ১২ সদস্যের একটি দল লংগদুর উদ্দেশে রওনা হয়ে মাইনীমুখ বাজার এলাকায় অবস্থান নেয়। বিষয়টি গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে যৌথবাহিনীর সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে নয়জনকে আটক করা সম্ভব হলেও তিনজন পালিয়ে যেতে সক্ষম হন। আটক ব্যক্তিরা হলেন—মো. সাব্বির, নুমাইর, শাওন, আব্দুল হাফেজ, নুরুল আমিন, মো. হোসেন, তৈয়ব, সাবিকুন ও তহুরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে আসার কথা জানিয়েছেন। তারা নিজেদের রোহিঙ্গা হিসেবেও পরিচয় দিয়েছেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় ও দেওয়া তথ্য এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যাচাই করা হচ্ছে।

তারা কী উদ্দেশ্যে লংগদুর মাইনীমুখ বাজার এলাকায় এসেছিলেন, তাদের সঙ্গে থাকা পালিয়ে যাওয়া তিনজন কারা এবং তাদের আগমনের পেছনে অন্য কোনো কারণ বা সংশ্লিষ্টতা রয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

লংগদু থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) স্বরজিৎ দে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি পালিয়ে যাওয়া তিনজনকে শনাক্ত ও আটকের চেষ্টাও চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed