পানছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

পানছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

পানছড়িতে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির পানছড়িতে এসএসসি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মোহাম্মদপুর ইসলামী পাঠাগার। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগাতে এ আয়োজন করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুর ইসলামী পাঠাগার প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিক্ষক, অভিভাবক, যুবসমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মোহাম্মদপুর ইসলামী পাঠাগারের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্টাছড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন পানছড়ি ৩ নম্বর ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম।

অনুষ্ঠানে এসএসসি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্রেস্ট ও শিক্ষা উপকরণ প্রদান করে সম্মাননা জানানো হয়। কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়ার সময় তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু তাদের পরিবার নয়, পুরো এলাকার জন্য গর্বের বিষয়। এসএসসির পর উচ্চশিক্ষার পথে শিক্ষার্থীদের আরও মনোযোগী ও পরিশ্রমী হতে হবে। নিজেদের মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্যও তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, একটি এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য শিক্ষার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়ভাবে শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের বই পড়া ও জ্ঞানচর্চার সুযোগ বাড়াতে পাঠাগারভিত্তিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মোহাম্মদপুর ইসলামী পাঠাগার ভবিষ্যতেও এলাকার শিক্ষা বিস্তার ও জ্ঞানচর্চায় বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীরা নিজেদের সাফল্যের স্বীকৃতি পেয়ে আনন্দ ও উৎসাহ প্রকাশ করেন। শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত অভিভাবকরাও এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে এমন আয়োজন আরও বিস্তৃত করার প্রত্যাশা জানান।

অনুষ্ঠানে এলাকার যুবসমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *