রামগড়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ২৪৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

রামগড়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ২৪৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

রামগড়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ২৪৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির রামগড় উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা থেকে জিপিএ-৫ প্রাপ্ত এবং পরীক্ষায় উত্তীর্ণ ২৪৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে রামগড় উপজেলা ও পৌর ছাত্রদল।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রামগড় শিল্পী কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন অতিথিরা।

জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া।

রামগড়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ২৪৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসীম উদ্দীন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি খোরশেদ আলম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সদস্য নুরুল ইসলাম রাজু ও রামগড় কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রুমন। এতে স্বাগত বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শেখ দাউদ উল ইসলাম।

আলোচনা পর্বে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষায় ভালো ফলাফল শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। বর্তমান সাফল্য ধরে রেখে উচ্চশিক্ষার প্রতিটি ধাপে আরও মনোযোগী, পরিশ্রমী ও দায়িত্বশীল হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।

রামগড়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ২৪৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে। তাই শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে পরিবার, শিক্ষক এবং সমাজের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি কয়েকজন অভিভাবকও বক্তব্য দেন। তারা কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

রামগড়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ২৪৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ২৪৫ শিক্ষার্থীর সাফল্যকে উদযাপন করা হয় এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *