ভারতে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হলো শতবর্ষী কবরস্থান

ভারতে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হলো শতবর্ষী কবরস্থান

ভারতে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হলো শতবর্ষী কবরস্থান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের উত্তর প্রদেশের কানপুরে প্রায় ১০০ বছরের পুরোনো একটি কবরস্থানের অংশ উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে কানপুর ডেভেলপমেন্ট অথরিটির (কেডিএ) বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও কবরস্থান পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

কবরস্থান কমিটির দাবি, ওই স্থানে প্রায় এক শতাব্দী ধরে দাফন কার্যক্রম চলে আসছে এবং কবরস্থানের বৈধতা ও জমির মালিকানা সংক্রান্ত পুরোনো নথিও তাদের কাছে রয়েছে। এসব নথি কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার পরও উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ কমিটির।

প্রতিবেদন অনুযায়ী, অভিযানে বুলডোজার ব্যবহার করা হয় এবং কবরস্থানের একটি উল্লেখযোগ্য অংশ ও সীমানা প্রাচীর ক্ষতিগ্রস্ত হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা বাধা দেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

অন্যদিকে কেডিএ কর্মকর্তাদের দাবি, সংশ্লিষ্ট জমি অবৈধভাবে দখল করা হয়েছিল এবং চলমান দখলবিরোধী অভিযানের অংশ হিসেবেই সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে।

কবরস্থান কমিটি কর্তৃপক্ষের এই দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, জমির মালিকানা ও কবরস্থানের স্বীকৃতি সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র থাকা সত্ত্বেও যথাযথ যাচাই ছাড়াই অভিযান চালানো হয়েছে।

ঘটনার পর কমিটি আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। তারা আদালতের মাধ্যমে অবশিষ্ট কবরস্থানের জমি রক্ষা এবং উচ্ছেদ অভিযানের বৈধতা চ্যালেঞ্জ করার কথা জানিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *