লংগদুতে আওয়ামী লীগ নেতা সরোয়ার গ্রেপ্তার

লংগদুতে আওয়ামী লীগ নেতা সরোয়ার গ্রেপ্তার

লংগদুতে আওয়ামী লীগ নেতা সরোয়ার গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির লংগদু উপজেলায় দলীয় সংক্রান্ত একটি মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সরোয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, সরোয়ার বিগত কমিটিতে লংগদু উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দলীয় সংক্রান্ত একটি মামলার ভিত্তিতে সরোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও আইনগত কার্যক্রম শেষে গ্রেপ্তার সরোয়ারকে আদালতে সোপর্দ করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *