রামগড়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ওয়াদুদ ভূঁইয়ার মতবিনিময়

রামগড়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ওয়াদুদ ভূঁইয়ার মতবিনিময়

রামগড়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ওয়াদুদ ভূঁইয়ার মতবিনিময়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির রামগড়ে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টার দিকে রামগড় শিল্পী কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন।

সভায় ওয়াদুদ ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় তিনি রামগড় উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম, তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর ভূমিকা নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় বাড়ানো এবং উপজেলা ও পৌর পর্যায়ের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক মো. আবদুর রব রাজা, রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ।

এ ছাড়া উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

এর আগে ওয়াদুদ ভূঁইয়া রামগড়ের তৈছালাপাড়ায় পরিত্যক্ত আবাসিক অনাথ আশ্রম এবং মাষ্টারপাড়ায় নির্মাণাধীন অবস্থায় পরিত্যক্ত টাউন হল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্থাপনাগুলোর বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং এগুলো দ্রুত পুনর্নির্মাণ করে চালুর উদ্যোগ নেওয়ার কথা জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *